1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে আশ্রয়ন প্রকল্পের বরাদ্দকৃত ঘর নিয়ে প্রতারণা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস নববর্ষের শোভাযাত্রার নতুন নাম ‘বৈশাখী শোভাযাত্রা’ দেশে জ্বালানি সংকটে দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা অর্থমন্ত্রীর সংস্কারের চার মাসেই নষ্ট রংপুর-সৈয়দপুর সড়ক, উঠছে কার্পেটিং ঠাকুরগাঁওয়ের আজিজুর বিএসএফের হাতে আটকের ১১ মাস পর লাশ হয়ে দেশে ফিরলেন দেশে ভিক্ষুকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: এমপি বাবুল ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি হাম টিকাদান শুরু রবিবার: স্বাস্থ্যমন্ত্রী বিনিয়োগে চ্যালেঞ্জগুলো সম্পর্কে ব্যবসায়ীদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী রংপুরে নারীসহ হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেফতার

রংপুরে আশ্রয়ন প্রকল্পের বরাদ্দকৃত ঘর নিয়ে প্রতারণা

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

রবিন চৌধুরী রাসেল, রংপুর। 

রংপুরে আশ্রয়ন প্রকল্পের বরাদ্দকৃত গৃহীনদের জন্য বরাদ্দকৃত ঘর প্রতারণা করে নিজের নামে নিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের এক নং ওয়ার্ডের বালাপাড়া এলাকার আবুল হোসেন।

আশ্রায়ন প্রকল্পের গৃহীনদের বরাদ্ধকৃত ঘর নিজের নামে বাগিয়ে নেওয়া সচ্ছল পরিবারের এই কর্তাব্যক্তি তথ্য গোপন করে সরকারি ঘরটি বরাদ্দ নেওয়ায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ওই এলাকার খাজানুর রহমান নামের এক ব্যক্তি রংপুর জেলা প্রশাসন বরাবর আশ্রায়ন প্রকল্পের ঘরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে করেছেন।

অভিযোগে জানা গেছে, ওই এলাকার মৃত তহীরন নেছার নামে উত্তম হাজিরহাট বালা পাড়ায় আশ্রয়ন প্রকল্পের একটি ঘর সরকারি ভাবে বরাদ্দ হয়। সরকারি ঘরের বরাদ্দ নিয়ম অনুযায়ী ভূমিহীন অসহায় ও হত-দরিদ্র পাওয়ার কথা থাকলেও মিথ্যা তথ্য দিয়ে ওই ঘরটি বরাদ্দ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছেন।

তোহিরোন নেছার নামে ঘরটি বরাদ্দ হলেও তার ছেলে আবুল হোসেন ওই ঘরটি ব্যবহার করে আসছে। এদিকে আবুল হোসেনের উত্তম হাসনাবাজার পূর্ব গিলাবাড়ী এলাকায় ১৫ শতক জমির উপর একটি ছেমি পাকা বাড়ি থাকলেও তিনি তা ব্যবহার না করে প্রতারণার আশ্রয় নিয়ে আশ্রয়ন প্রকল্পের ঘরটিতে বসবাস করে আসছেন।

অপরদিকে আবুল হোসেনের কৃষি জমি রয়েছে প্রায় দেড় একর। এ ব্যাপারে তহীরন নেছার বড় ছেলে নুর ইসলাম বলেন আবুল হোসেন এখানে বাড়িঘর রেখে মিথ্যা আশ্রয় নিয়ে আমার মাকে ভূমিহীন দেখিয়ে আশ্রয়ন প্রকল্পে একটি ঘর বরাদ্দ নেয় আসলে প্রকৃতপক্ষে আমার মা ভূমিহীন নয় সেই সাথে এলাকাবাসীর একটাই দাবি আসল ভূমিহীন যেন ঘরটি পায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট