1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে রসিক প্রশাসককে সাংস্কৃতিক ঐক্যের গণসংবর্ধনা দেশজুড়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানবকল্যাণের পথ অনুসরণ করি, নববর্ষে এই হোক আমাদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী রংপুরে পুলিশ হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২ আবু সাঈদ হত্যা মামলার রায়ে পরিবার অসন্তোষ রংপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ রংপুরে আম রক্ষায় মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি রংপুরে পূর্বপরিকল্পিতভাবে সাংবাদিকের পরিবারের উপর হামলা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

রবিবার প্রথমবারের মতো ঢাবিতে পলিটিক্যাল সায়েন্স কনফারেন্স শুরু

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৪৯৬ বার পড়া হয়েছে

রাষ্ট্র সংস্কার ও নির্বাচন বিষয়ে ‘দ্য স্টেট রিফর্মস অ্যান্ড ইলেকশন ডিসকোর্স ইন ট্রানজিশনাল ডেমোক্রেসিস: ফ্রম মাস আপরাইজিং টু ইলেকশন অ্যান্ড স্টেট বিল্ডিং’ শীর্ষক দুই দিনব্যাপী প্রথম পলিটিক্যাল সায়েন্স কনফারেন্স রবিবার (২২ জুন) শুরু হচ্ছে ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের প্রফেসর মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এই কনফারেন্সে উদ্বোধনী দিনে বিকেল ৫টায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি এবং যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. আলী রিয়াজ।
শুক্রবার (২০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কনফারেন্সের আহ্বায়ক এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘ছায়া সংস্কার কমিশন, জাতীয় ছায়া ঐক্যমত্য কমিশন এবং পলিটিক্যাল অ্যান্ড পলিসি সায়েন্স রিসার্চ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কনফারেন্সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেবেন এবং তাঁদের গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করবেন।’

অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনকে ঘিরে যে চলমান সংকট রয়েছে, তা থেকে গণতান্ত্রিক উত্তরণের বাস্তব পথ অনুসন্ধানের সুযোগ তৈরি হবে বলে আমরা আশা করি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দীন আহমেদ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এ কে এম মতিনুর রহমান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট