1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণকেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন তদন্ত কমিশন গঠন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রংপুরে মাঠ প্রশাসনকে তিন নির্দেশনা দিলেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও আসামি ধরতে গিয়ে হার্ট অ্যাটাক, পুলিশ সদস্যের মৃত্যু রমজানে ভেজাল রোধে কঠোর অবস্থানের ঘোষণা কুড়িগ্রাম জেলা প্রশাসকের ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির মধ্যে বিদায়ী ভাষণ দিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস রংপুরে অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি

দেশে দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণকেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশজুড়ে ভাষা প্রশিক্ষণকেন্দ্র খোলার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রবাসী কল্যাণে কমিটির এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, প্রধানমন্ত্রী বেকার যুবকদের বিদেশের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

রুমন বলেন, প্রধানমন্ত্রী দেশি-বিদেশি উভয় ধরনের শিক্ষকদের সমন্বয়ে ভাষা প্রশিক্ষণকেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন, যাতে বেকার যুবকরা বিভিন্ন ভাষা শিখে বিদেশে চাকরির সুযোগ পায়।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ দ্রুত সম্প্রসারণের উপায় এবং এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নূরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান,  ‘বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে যাতে কাউকে নিজের সহায়-সম্পত্তি বিক্রি করে যেতে না হয়, সেজন্য স্বল্প সুদে ব্যাংকঋণের ব্যবস্থা এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করার জন্য বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছেন।’

তিন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই

রুমন বলেন, উন্নত দেশের বিমানবন্দরের মতো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালগুলোতে বিনামূল্যে ওয়াইফাই সুবিধা চালুর জন্য প্রধানমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

ঢাকা-১৭ আসনের মন্দির সংস্কার

সহকারী প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনে প্রচারণার সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণে পদক্ষেপ নিয়েছেন।

তিনি বলেন, নির্বাচনি প্রচারণার সময় তিনি মহাখালী ক্যান্সার হাসপাতালের কাছে অবস্থিত হিন্দু সম্প্রদায়ের একটি মন্দির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। রুমন বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন আগামী শনিবার থেকে মন্দিরের সংস্কার কাজ শুরু হয়।

তিনি আরও বলেন, আগামী শনিবার বেলা ১১টায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই প্রশাসক আব্দুস সালাম ও শফিকুল ইসলাম মিল্টন এবং ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি সমন্বয়ক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার উপস্থিতিতে এই কাজ শুরু হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট