1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন তদন্ত কমিশন গঠন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রংপুরে মাঠ প্রশাসনকে তিন নির্দেশনা দিলেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও আসামি ধরতে গিয়ে হার্ট অ্যাটাক, পুলিশ সদস্যের মৃত্যু রমজানে ভেজাল রোধে কঠোর অবস্থানের ঘোষণা কুড়িগ্রাম জেলা প্রশাসকের ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির মধ্যে বিদায়ী ভাষণ দিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস রংপুরে অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি সচেতনভাবে দেশবাসীকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়: মিঠাপুকুরে উৎসবমুখর পরিবেশে দিবস পালিত

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে
Oplus_16908288

মোঃ বিপ্লব মিয়া, রংপুর।

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজেলায় আজ শনিবার (১ নভেম্বর ২০২৫) ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ এর আয়োজনে করেন উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তর, মিঠাপুকুর, রংপুর।

দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এরপর জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজমুল আলম ওউপজেলা সমবায় অফিসার জনাবা মোছাঃ মাহফুজা বেগম।

এরপর উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজমুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার জনাবা মোছাঃ মাহফুজা বেগম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক, সমবায়ী সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে এবং পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। পরে উপজেলা সমবায় অফিসার স্বাগত বক্তব্য প্রদান করেন। সভায় বক্তব্য রাখেন মোঃ আজিজার রহমান, সভাপতি, মিঠাপুকুর কালীগঞ্জপাড়া আই এ পিপি কৃষি সমবায় সমিতি লি:,মোঃ জহুরুল হক, সম্পাদক, শঠিবাড়ী সেন্ট্রাল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, মোঃ আব্দুল হামিদ মিয়া, সভাপতি, লস্করপুর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, মো: আ: কুদ্দুস হোসাইন সাধারণ সম্পাদক উত্তর বাংলা ভোগ্যপণ্য সমবায় সমিতি লি:

বক্তারা সমবায়ের সুবিধা ও বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে বলেন, সমবায় ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। তারা সরকারি সহায়তা বৃদ্ধির আহ্বান জানান। প্রধান অতিথি জনাব নাজমুল আলম বলেন, “সমবায় হলো উন্নয়ন ও স্বনির্ভরতার অন্যতম শক্তিশালী হাতিয়ার। সমাজের প্রতিটি স্তরে সহযোগিতা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে সমবায় আন্দোলনকে আরও বেগবান করতে হবে।”

সভাপতির বক্তব্যে উপজেলা সমবায় অফিসার জনাবা মোছাঃ মাহফুজা বেগম বলেন, “সমবায় শুধু আর্থিক নয়, সামাজিক বন্ধনও দৃঢ় করে। তাই সকলে মিলে কাজ করলে ‘সাম্য ও সমতায়’ সত্যিকার অর্থে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

দুপুর ১টা ৩০ মিনিটে সভাপতির সমাপ্তি ঘোষণার মধ্য দিয়ে আলোচনা সভার কার্যক্রম শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট