1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন তদন্ত কমিশন গঠন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রংপুরে মাঠ প্রশাসনকে তিন নির্দেশনা দিলেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও আসামি ধরতে গিয়ে হার্ট অ্যাটাক, পুলিশ সদস্যের মৃত্যু রমজানে ভেজাল রোধে কঠোর অবস্থানের ঘোষণা কুড়িগ্রাম জেলা প্রশাসকের ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির মধ্যে বিদায়ী ভাষণ দিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস রংপুরে অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি সচেতনভাবে দেশবাসীকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

রংপুরে বিনা নোটিশে বাড়িঘর উচ্ছেদ অভিযান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে
Oplus_16908288

রবিন চৌধুরী রাসেল, রংপুর।

রংপুর তাজহাট এলাকায় আশরতপুর কোটপাড়ায় বিনা নোটিশে বাড়িঘর উচ্ছেদের এক অমানবিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচটি পরিবার গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা যায়,ওই মহল্লার মৃত কেরামত প্রামাণিকের মৃত্যুর পর তাঁর দুই ছেলে হবিবর ও নকিবর এবং এক মেয়ে ছইমন নেছা উত্তরাধিকারসূত্রে মোট ১১৮.৫ শতাংশ জমির মালিক হন। পরবর্তীতে ২০০৯ সালে ছইমন নেছার ওয়ারিশগণ তাঁদের অংশের ২১ শতাংশ জমি বৈধভাবে বিক্রি করেন। ক্রেতারা নিয়মিত দলিল, খাজনা ও খারিজ সম্পন্ন করে ঐ জমিতে ঘরবাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন। ভুক্তভোগীদের মধ্যে তিনজন সরকারি চাকুরিজীবী। তারা হলেন আফসানা মিমি, আনোয়ারা বেগম ও মুক্তি বেগম, এবং দুইজন সাধারণ কর্মজীবী ফুলবাবু ও আনোয়ার হোসেনের ওয়ারিশগণ। অভিযোগ রয়েছে, উক্ত তফসিলভুক্ত জমি পুনর্দখলের উদ্দেশ্যে স্থানীয় এক ব্যক্তি নানাভাবে প্রভাব খাটিয়ে গত ০৪ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিট থেকে ১২টার মধ্যে পরিচিত ও অপরিচিত ব্যক্তিদের নিয়ে একটি মব তৈরি করে কোনো সরকারি নোটিশ বা আদালতের আদেশ ছাড়াই সেখানে উচ্ছেদের নামে ভয়াবহ তান্ডব চালায়। ভুক্তভোগীদের দাবি, উচ্ছেদের সময় তাঁদের বাড়িঘর ভেঙে ফেলা হয়, এবং ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র, টাকা পয়সা, সোনা গহনা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করা হয়। ফলে পাঁচটি পরিবার গৃহহীন হয়ে পড়ে এবং বর্তমানে তারা আশ্রয়হীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। এ বিষয়ে গতকাল বুধবার ভুক্তভোগী শিক্ষক মিজানুর সরদার রিপন, সাংবাদিকদের বলেন, আমরা উচ্ছেদের আগে নোটিশ পেলে আমাদের ঘরের বিভিন্ন মালামাল সহ মূল্যবান জিনিসপত্র উদ্ধার করতে পারতাম। কিন্তু তারা নোটিশ ছাড়াই আমাদের ঘরবাড়ি ভেঙ্গে দেওয়ায় আমরা ঘরের কোন কিছু উদ্ধার করতে পারিনি। এ বিষয়ে আমি রংপুর বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছি। সেই সাথে প্রশাসনের কাছে ঘটনাটির সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের দাবি জানাচ্ছি। আদালতে মামলা পরিচালনাকারী এডভোকেট রফিকুল ইসলাম জানান, একটি কুচক্রি মহল মব সৃষ্টি করে বিনা নোটিশে ভুক্তভোগীদের বাড়িঘর ভেঙ্গে দিয়েছে। ভুক্তভোগীরা বাংলাদেশের নাগরিক হিসেবে ন্যায়বিচার পাওয়া তাদের অধিকার রয়েছে। আমি তাদেরকে ন্যায়বিচার পেতে সহায়তা করব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট