1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন তদন্ত কমিশন গঠন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রংপুরে মাঠ প্রশাসনকে তিন নির্দেশনা দিলেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও আসামি ধরতে গিয়ে হার্ট অ্যাটাক, পুলিশ সদস্যের মৃত্যু রমজানে ভেজাল রোধে কঠোর অবস্থানের ঘোষণা কুড়িগ্রাম জেলা প্রশাসকের ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির মধ্যে বিদায়ী ভাষণ দিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস রংপুরে অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি সচেতনভাবে দেশবাসীকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

কাচাকাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

মোঃ মাইদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের কচাকাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্দ্যোগে সিরাতুন নবি (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কচাকাটা কলেজ হলরুমে অনুষ্ঠানটি শুরু হয়।

মাওলানা মোঃ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মতিন ফারুকী, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মাওলানা মোঃ নিজাম উদ্দিন, সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা, মাওলানা মোঃ আব্দুল হামিদ মিয়া, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা। মোঃ আব্দুল বাতেন (বিএসসি), সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখা এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন স্তরের জনগণ এবং সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সিরাত আলোচনায় প্রধান অতিথি মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন, মহানবী (সা.)-এর জীবন, আদর্শ ও শোষণমুক্ত সমাজ গঠনের শিক্ষা বিষয়ে বলেন, “নবী করিম (সা.) শুধু কথায় সীমাবদ্ধ ছিলেন না, বরং কাজের মাধ্যমে প্রমাণ করেছেন। আজকের অশান্ত ও বৈষম্যময় বিশ্বে তার শিক্ষা সবচেয়ে প্রাসঙ্গিক। তিনি সহিষ্ণুতার প্রতীক ছিলেন এবং শিক্ষা দিয়েছেন কিভাবে ভিন্নমতকে সহ্য করে সমাজ গড়ে তুলতে হয়। আমরা ফিলিস্তিনের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই, সেখানে ইতিহাসের নিষ্ঠুরতম গণহত্যা চালানো হচ্ছে, শিশুদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আবার মানবাধিকার শিক্ষা দেওয়া রাষ্ট্রগুলোই গণহত্যাকে সমর্থন করছে। অথচ মহানবীর যুগে এমন কোনো যুদ্ধ হয়নি, যেখানে শিশু হত্যার নজির আছে। নবীর শিক্ষা অনুসরণ করলে সমাজ থেকে অন্যায়, হানাহানি ও বৈষম্য দূর হয়ে শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে।”বিশেষ অতিথি বলেন, “বর্তমান সমাজে প্রচলিত পুঁজিবাদ ও বৈষম্য যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, তা আমাদের সামনে স্পষ্ট। কিন্তু যদি আমরা মহানবীর আদর্শ ছড়িয়ে দিতে পারি এবং মানুষকে সেই আদর্শে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে সমাজ থেকে সব ধরনের জবরদস্তি, অত্যাচার ও হানাহানি দূর হয়ে যাবে। মহানবীর শিক্ষা অনুসরণ করলে শান্তি, ন্যায় এবং মানবিক মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। “তিনি আরো বলেন, “বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা অনেক সময় দূরের সমাধান খুঁজি। অথচ মহানবীর আদর্শ অনুসরণ করলেই সমস্যার কার্যকর সমাধান সম্ভব।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট