1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন তদন্ত কমিশন গঠন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রংপুরে মাঠ প্রশাসনকে তিন নির্দেশনা দিলেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও আসামি ধরতে গিয়ে হার্ট অ্যাটাক, পুলিশ সদস্যের মৃত্যু রমজানে ভেজাল রোধে কঠোর অবস্থানের ঘোষণা কুড়িগ্রাম জেলা প্রশাসকের ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির মধ্যে বিদায়ী ভাষণ দিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস রংপুরে অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি সচেতনভাবে দেশবাসীকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

পূজা কমিটির মধ্যে কোন্দল রয়ে গেছে অনেক জায়গায়: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

দুর্গাপূজা উদযাপনে অনেক জায়গায় পূজা কমিটির মধ্যে কোন্দল রয়ে গেছে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

দুর্গাপূজার সময় আইন-শৃঙ্খলা রক্ষার প্রস্তুতির বিষয়ে উপদেষ্টা বলেন, পূজার ক্ষেত্রে যত ধরনের প্রস্তুতি আছে আমাদের নিতে হবে। পূজা একটা ধর্মীয় অনুষ্ঠান, এটার পবিত্রতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। কে কোন ধর্মের আমরা সেটা দেখবো না, আমাদের সবার দায়িত্ব তারা যেন পূজাটা ভালোভাবে করতে পারে। এজন্য সবার সাহায্য-সহযোগিতা দরকার।

তিনি বলেন, পূজার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য আমাদের যা যা করার আমরা সবই করব। পূজাটা যেন নির্বিঘ্নে ধর্মীয় রীতিনীতি মেনে করতে পারে সেজন্য আমরা সব ব্যবস্থা করে দেব। এটার পবিত্রতা যেন রক্ষা হয় আমরা সব ব্যবস্থা করবো।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘অনেক জায়গায় একটু সমস্যা আছে। কমিটির নিজেদের মধ্যে একটা কোন্দল রয়ে গেছে। আমরা অনুরোধ করব, তাদের নিজেদের কোন্দলটা মিটিয়ে পূজাটা যাতে ভালোভাবে সম্পন্ন হয়। আপনারা (সাংবাদিক) লোকজনকে বলবেন, আমরাও বলব। আমরা আশা করি পূজাটা খুব ভালোভাবে ও নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশ এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে হয়ে যাবে।’

এ সময় লুট হওয়া অস্ত্রের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র প্রতিদিনই উদ্ধার হচ্ছে।

জাতীয় নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে খুব ভালো থাকে, এ ব্যাপারে আলোচনা হয়েছে।

ডাকসু-জাকসু নির্বাচন হলো। এ নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে কিনা সে প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এগুলোর মধ্যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতটুকু দায়িত্ব ছিল, আমরা মনে হয় সেটা শতভাগ সম্পন্ন করতে পেরেছি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কারো কোনো অভিযোগ নেই। আমাদের প্রস্তুতিরও কোনো অভাব ছিল না।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলার চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করা হবে সে বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জাতীয় নির্বাচন তো আরও অনেক পরে। এটার জন্য আমরা ট্রেনিং শুরু করে দিয়েছি। প্রস্তুতি শুরু হয়ে গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট