1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন তদন্ত কমিশন গঠন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রংপুরে মাঠ প্রশাসনকে তিন নির্দেশনা দিলেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও আসামি ধরতে গিয়ে হার্ট অ্যাটাক, পুলিশ সদস্যের মৃত্যু রমজানে ভেজাল রোধে কঠোর অবস্থানের ঘোষণা কুড়িগ্রাম জেলা প্রশাসকের ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির মধ্যে বিদায়ী ভাষণ দিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস রংপুরে অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি সচেতনভাবে দেশবাসীকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

রংপুর মহানগরীর ১৭ নং ওয়ার্ডে বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

রবিন চৌধুরী রাসেল, রংপুর।

রংপুর মহানগরীর ১৭ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার বিকেল থেকে রাত ১০ টা পর্যন্ত চলা এ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ছিল ব্যাপক। নির্বাচনে মোট ২৪৮ জন ভোটার তালিকাভুক্ত ছিলেন। এর মধ্যে ২৪৭ জন ভোট কাস্ট করেন। বিকেলের পর থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট দেন তারা। নির্বাচন চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট গণনা শেষে সভাপতি পদে হাবিবুর রহমান ১২০ ভোট পেয়ে মোট ভোটের প্রায় ৪৮.৩৯% লাভ করেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে রাশেদুজ্জামান রিপন বিপুল ভোটে জয়ী হয়ে ২০০ ভোট পান, যা মোট ভোটের প্রায় ৮০.৬৫%। ফলাফল ঘোষণার পর নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানাতে ভিড় জমায় স্থানীয় নেতাকর্মীরা। বিজয়ী সভাপতি হাবিবুর রহমান বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করব।” সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিপন জানান, “সংগঠনকে সুসংগঠিত ও কার্যকর করার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাব। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মিজু, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহাফুজ উন নবী ডন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুলতান আলম বুলবুল এবং মহানগর বিএনপির কৃষক দলের সদস্য সচিব শাহ নেওয়াজ লাবু।স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, নতুন নেতৃত্বের অধীনে ১৭ নং ওয়ার্ডে বিএনপি আরও গতিশীল হবে। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি এলাকার তরুণ ও প্রবীণ কর্মীদের একত্রিত করে শক্তিশালী সাংগঠনিক ভূমিকা পালন করবে। বিএনপির বিভিন্ন ওয়ার্ডে নিয়মিতভাবে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হলেও ১৭ নং ওয়ার্ডের নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কারণ, এ ওয়ার্ডটি মহানগরীর রাজনীতিতে সবসময়ই একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত। স্থানীয় নেতারা মনে করছেন, এ ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া দলকে সংগঠিত করতে এবং কর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট