1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

রংপুর গংগাচড়ায় শাশুড়িকে মারধর ও আটকে রাখার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

নুরুজ্জামান আহমেদ, রংপুর। 

রংপুর গংগাচড়া উপজেলা গজঘণ্টা ইউনিয়ন উমর বালাটারীতে শাশুড়ি মোছাঃ হামিদা বেগম (৪৪) ও নাবালক শালক মোঃ রমজান আলী (১১) কে মারধর ও আটকে রেখেছেন জামাই মারুফ গত শনিবার (২৩ আগস্ট ২৫) দুপুর ১.৩০ মি: থেকে বিকাল ০৪.৩৫ মি: জামাইয়ের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। জরুরী সেবা ৯৯৯ কল দিলে গংগাচড়া মডেল থানা পুলিশ আহতদের উদ্ধার করে গংগাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত মোছাঃ হামিদা বেগম (৪৪) মৃত ফজলুল হকের স্ত্রী।

আহত মোছাঃ হামিদা বেগম বলেন, গত দেড় বছর আগে আমার মেয়ে মোছাঃ জান্নাতী খাতুন গংগাচড়া উপজেলা গজঘণ্টা ইউনিয়ন উমর বালাটারীতে মোঃ মোফাজ্জল হোসেন মোপাল এর ছেলে মারুফ হোসেন (২৫) সঙ্গে পারিবারিকভাবে বিবাহ হয়। এর পর থেকে তাদের মাঝে খুঁটিনাটি বিষয়ে ঝগড়া হতেই থাকে।

ইতোপূর্বে উক্ত বিষয়ে একাধিকবার আপোষ মীমাংসা হইলেও আমার মেয়ের প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন অব্যাহত রাখে। এরই মধ্যে আমার মেয়ে একটি পুত্র সন্তান- মোঃ জুনাইদ (২৪ দিন) আগে জন্ম দেয় । অসুস্থ মেয়েকে দেখাশুনা করার জন্য মেয়ের বাড়িতে গেলে এই ঘটনা ঘটে। এবিষয় গংগাচড়া মডেল থানায় অভিযোগ করে শাশুড়ি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট