1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন তদন্ত কমিশন গঠন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রংপুরে মাঠ প্রশাসনকে তিন নির্দেশনা দিলেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও আসামি ধরতে গিয়ে হার্ট অ্যাটাক, পুলিশ সদস্যের মৃত্যু রমজানে ভেজাল রোধে কঠোর অবস্থানের ঘোষণা কুড়িগ্রাম জেলা প্রশাসকের ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির মধ্যে বিদায়ী ভাষণ দিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস রংপুরে অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি সচেতনভাবে দেশবাসীকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

গেটম্যানবিহীন রেল ক্রসিংয়ে ট্রাক্টরে ট্রেনের ধাক্কা, গুরুতর আহত চালক

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

রংপুরের পীরগাছায় গেটম্যানবিহীন একটি রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক্টর দুমড়ে-মুচড়ে গেছে। এতে ট্রাক্টরচালক আসাদ মিয়া (৩৫) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উপজেলার চৌধুরানী এলাকার সুবিদ রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত আসাদ মিয়া উপজেলার কৈকুড়ি ইউনিয়নের সুবিদ গ্রামের নুরু মিয়ার ছেলে।

পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিংটি অতিক্রম করছিল। এ সময় ট্রাক্টরটি রেললাইন পার হওয়ার চেষ্টা করলে দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় জমি চাষের জন্য ট্রাক্টর নিয়ে বের হন আসাদ মিয়া। সুবিদ রেল ক্রসিং পার হওয়ার সময় হঠাৎ করে লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেন এসে ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত চালককে উদ্ধার করে রমেক হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক।

এলাকাবাসীর অভিযোগ, সুবিদ রেল ক্রসিংয়ে দীর্ঘদিন ধরেই কোনো গেটম্যান বা নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে প্রায়ই দুর্ঘটনার পরিস্থিতি সৃষ্টি হয়। জীবনের ঝুঁকি নিয়ে মানুষজন চলাচল করলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। দ্রুত সেখানে গেটম্যান নিয়োগ এবং সুরক্ষিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট