1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে যৌতুক না পাওয়াই শশুরের ছুরিকাঘাতে পুত্রবধূ আহত রংপুরে রসিক প্রশাসককে সাংস্কৃতিক ঐক্যের গণসংবর্ধনা দেশজুড়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানবকল্যাণের পথ অনুসরণ করি, নববর্ষে এই হোক আমাদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী রংপুরে পুলিশ হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২ আবু সাঈদ হত্যা মামলার রায়ে পরিবার অসন্তোষ রংপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ রংপুরে আম রক্ষায় মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি রংপুরে পূর্বপরিকল্পিতভাবে সাংবাদিকের পরিবারের উপর হামলা

লালমনিরহাটে বিদ্যুতায়িত হয়ে কাঠমিস্ত্রীর মৃত্যু, আহত ৩

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম, রংপুর ব্যুরো চিফ

লালমনিরহাটের আদিতমারীতে বিদ্যুতায়িত হয়ে যামিনী কান্ত রায় (৫২) নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি সারপুকুর ইউনিয়নের সবদল এলাকার মৃত হেদল চন্দ্র রায়ের ছেলে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ভেলাবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় আরও তিনজন কাঠমিস্ত্রী আহত হয়েছেন।

আহতরা হলেন—জগদীশ (৪৮), রাশেদ (২০) ও সুজন (২৬)।

স্থানীয়রা জানান, যামিনী কান্ত পাশের ইউনিয়নের ভেলাবাড়ী গ্রামের মহর উদ্দিনের বাড়িতে ঘর মেরামতের জন্য কাজ করছিলেন। কাজের সময় ঘরের বেড়া সরাতে গিয়ে বিদ্যুতের মিটারের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ সময় তাকে বাঁচাতে গিয়ে আরও তিন কাঠমিস্ত্রী বিদ্যুতায়িত হয়ে আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তারা সুস্থ হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট