1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে রসিক প্রশাসককে সাংস্কৃতিক ঐক্যের গণসংবর্ধনা দেশজুড়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানবকল্যাণের পথ অনুসরণ করি, নববর্ষে এই হোক আমাদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী রংপুরে পুলিশ হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২ আবু সাঈদ হত্যা মামলার রায়ে পরিবার অসন্তোষ রংপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ রংপুরে আম রক্ষায় মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি রংপুরে পূর্বপরিকল্পিতভাবে সাংবাদিকের পরিবারের উপর হামলা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

এনসিপি নেতাদের হত্যার উদ্দেশ্যে গোপালগঞ্জে সশস্ত্র হামলা চালানো হয়েছে: নাহিদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জের দলের সমাবেশে এনসিপি নেতাদের হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছিল।

বুধবার(১৬ জুলাই) খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালায় গুলিবর্ষণ করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়িবহরে হামলা করে। সেখানে যারা নিরাপত্তা বাহিনী ছিল, আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী তাদের উপরেও হামলা চলায়। এক পর্যায়ে তাদের সহায়তায় আমরা সেখান থেকে খুলনায় চলে আসি এবং আমাদের আজকের যে পথসভা ছিল মাদারীপুর ও শরীয়তপুর সেটি স্থগিত করা হয়েছে।

নাহিদ আরও বলেন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের একটা আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে এবং পুরো দেশে যাদের নামে মামলা রয়েছে ফেরারি আসামি ছাত্রলীগের যেসব নেতারা রয়েছেন তারা গোপালগঞ্জে ছিলেন। তারা খুব পরিকল্পিতভাবে গণঅভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতাদের হত্যার উদ্দেশ্যে আজকে সশস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি চ্যালেঞ্জ নিয়েছে ৩০ দিনে দেশের ৬৪ জেলায় যাবে। আগামীকাল ফরিদপুরের সভা অনুষ্ঠিত হবে। আগের সময়সূচি অনুযায়ী পথসভা চলতে থাকবে বলে জানান নাহিদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট