1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

এনবিআরের তিন সদস্যকে বাধ্যতামূলক অবসর

  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিনজন সদস্যকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার (২ জুলাই) তাদের বিষয়ে এমন সিদ্ধান্ত নেয় সরকার।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) ওয়েবসাইট অনুসারে, জনস্বার্থে তাদের সকলকে বাধ্যতামূলক অবসর পাঠানো হয়েছে।

অবসরে পাঠানো ব্যক্তিরা হলেন- শুল্ক নীতি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের হোসেন আহমেদ ও মো. আলমগীর হোসেন এবং ভ্যাট নীতি বিভাগের মো. আব্দুর রউফ।

এছাড়া বরিশাল কর অঞ্চলের কমিশনার (সিসি) মো. সব্বীর আহমেদ এবং কর পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিচালক এম মইনুল এরফানকে আগাম অবসরে পাঠিয়েছে আইআরডি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট