1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন তদন্ত কমিশন গঠন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রংপুরে মাঠ প্রশাসনকে তিন নির্দেশনা দিলেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও আসামি ধরতে গিয়ে হার্ট অ্যাটাক, পুলিশ সদস্যের মৃত্যু রমজানে ভেজাল রোধে কঠোর অবস্থানের ঘোষণা কুড়িগ্রাম জেলা প্রশাসকের ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির মধ্যে বিদায়ী ভাষণ দিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস রংপুরে অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি সচেতনভাবে দেশবাসীকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

নির্বাচনের আগে মৌলিক সংস্কারে ছাড় দেওয়া হবে না: সারজিস

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, একটি দেশের সিস্টেম সংস্কার দু-চার বছরে সম্ভব নয়। তবে আসন্ন নির্বাচনের আগে স্বচ্ছ ভোটের জন্য প্রয়োজনীয় মৌলিক সংস্কারের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সোমবার সন্ধ্যায় পঞ্চগড় চেম্বার কনভেনশন হলে জাতীয় যুব শক্তির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “যারা জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছেন, তাদের হত্যাকারীদের বিচারের প্রশ্নে আমরা বিন্দুমাত্র আপস করব না। একইভাবে জুলাই মাসে ‘জুলাই সনদ’ দেওয়ার ক্ষেত্রেও কোনো আপস হবে না।”

তিনি বলেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল দেখতে চাই না। সরকার যদি নিজেদের দুর্বল প্রমাণ করে, তাহলে তা হবে জুলাই অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’

আওয়ামী লীগের সমালোচনা করে সারজিস বলেন, “আমরা দেখেছি আওয়ামী লীগ যুবসমাজকে মাদক সিন্ডিকেট, চাঁদাবাজি ও নিরপরাধ মানুষের ওপর হামলায় ব্যবহার করেছে। এ কারণেই আমরা রাজনীতিতে নেমেছি। দুঃখজনকভাবে, নতুন বাংলাদেশেও কিছু সংগঠন একই পথ অনুসরণ করছে। আমরা পরিষ্কারভাবে বলি, আওয়ামী লীগ ছাড়া কেউ আমাদের প্রতিপক্ষ নয়।”

তিনি আরও বলেন, “আমরা সবাইকে সহযোগী মনে করি এবং জনগণের স্বার্থে প্রতিযোগিতায় নেমেছি। কিন্তু কেউ যদি পুরনো অপকর্মের পুনরাবৃত্তি করে, তাহলে আমাদের তাদের বিরুদ্ধে দাঁড়াতেই হবে। জনগণের অভ্যুত্থানের পরবর্তীকালে যে আকাঙ্ক্ষা ছিল, তা এখনো পূরণ হয়নি বলেই এনসিপির আত্মপ্রকাশ জরুরি হয়ে পড়েছে।”

সভায় আরও বক্তব্য দেন জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. নেসার উদ্দিন, এনসিপি নেতা তানভিরুল বারী নয়নসহ জেলার পাঁচ উপজেলার যুবশক্তি ও এনসিপি নেতৃবৃন্দ।

পরে নেতাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন সারজিস আলম ও অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট