1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন তদন্ত কমিশন গঠন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রংপুরে মাঠ প্রশাসনকে তিন নির্দেশনা দিলেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও আসামি ধরতে গিয়ে হার্ট অ্যাটাক, পুলিশ সদস্যের মৃত্যু রমজানে ভেজাল রোধে কঠোর অবস্থানের ঘোষণা কুড়িগ্রাম জেলা প্রশাসকের ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির মধ্যে বিদায়ী ভাষণ দিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস রংপুরে অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি সচেতনভাবে দেশবাসীকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

রংপুরে দুর্নীতি মামলায় কারাগারে সাবেক এমপি নুর মোহাম্মদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩৯৬ বার পড়া হয়েছে
Oplus_131072

রংপুরের সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডলের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে রংপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নুর মোহাম্মদ মণ্ডল রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ওই আসনের সাবেক সংসদ সদস্য। তিনি জাতীয় পার্টি, বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি করার সুবাদে দুইবার এমপি এবং তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুর থেকে ২০২০ সালের ডিসেম্বরে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করায় একটি মামলা করা হয়।

দুদকের আইনজীবী একেএম হারুন উর রশীদ জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর বিষয়টি দৈনিক উত্তরের খবর কে নিশ্চিত করেন।

এর আগে চলতি বছরের ৯ মার্চ দুদক আইনে অবৈধ সম্পদ অর্জনের মামলায় নুর মোহাম্মদের আটটি ব্যাংক হিসাব ফ্রিজ, তার মালিকানাধীন বিনোদন কেন্দ্রসহ ৩১৩০.৭৩ একর জমি এবং আনুমানিক ৯ কোটি টাকা মূল্যের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দেন আদালত।

নুর মোহাম্মদ মণ্ডল ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাসুর অধ্যাপক আব্দুল ওয়াহেদ কানু মিয়াকে পরাজিত করেন। এরপর ২০০১ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে পরাজিত করে আবারও জাপার ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ২০০৮ সালের নির্বাচনে জাতীয় পার্টি ছেড়ে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও শেখ হাসিনার কাছে হেরে যান। ২০১৪ সালে শেখ হাসিনার ভাসুরপুত্র একেএম ছায়াদত হোসেন বকুলকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১৮ সালে বিএনপি ত্যাগ করে তিনি আওয়ামী লীগে যোগদান করেন এবং নৌকা প্রতীকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হয়ে জয়লাভ করেন নুর মোহাম্মদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট