1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন তদন্ত কমিশন গঠন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রংপুরে মাঠ প্রশাসনকে তিন নির্দেশনা দিলেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও আসামি ধরতে গিয়ে হার্ট অ্যাটাক, পুলিশ সদস্যের মৃত্যু রমজানে ভেজাল রোধে কঠোর অবস্থানের ঘোষণা কুড়িগ্রাম জেলা প্রশাসকের ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির মধ্যে বিদায়ী ভাষণ দিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস রংপুরে অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি সচেতনভাবে দেশবাসীকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

ফকিরাপুলের ঘটনায় পুলিশের সাহসিকতার প্রশংসা স্বরাষ্ট্র উপদেষ্টার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪৩৯ বার পড়া হয়েছে

রাজধানীর ফকিরাপুলে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর গুলির ঘটনায় আহত সদস্যদের দেখতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পর তিনি সাংবাদিকদের জানান, পুলিশ জীবন বাজি রেখে অত্যন্ত সাহসিকতার সঙ্গে অভিযান পরিচালনা করেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশ খুব সাহসিকতার সঙ্গে কাজ করেছে। গুলি চালানোর পরেও তারা তিনজনকে গ্রেপ্তার করেছে; মাদক এবং গাড়ি জব্দ করেছে। এটাই প্রমাণ করে যে তারা কতটা সাহসিকতা দেখিয়েছে।’

ঘটনার বিষয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গতকাল আমাদের কাছে তথ্য ছিল— চট্টগ্রাম থেকে একটি গাড়ি আসছে, যেটার ভেতরে মাদক আছে। এই তথ্যের ভিত্তিতে ডিবির লালবাগ বিভাগের একটি দল ফকিরাপুল এলাকায় চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালায়।

এই সময় একটি গাড়িকে থামার সিগন্যাল দিলেও সেটি সামনে এগিয়ে যায়। প্রায় ৬০০ গজ সামনে যাওয়ার পর গাড়িটিকে থামানো হয়। এরপর গাড়ি থেকে একজন গুলি করলে আমাদের তিন পুলিশ সদস্য আহত হন।

আহতদের মধ্যে অভিযানের নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার (এসি), একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং একজন কনস্টেবল রয়েছেন বলে জানান তিনি।

আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে জাহাঙ্গীর আলম বলেন, ‘এএসআইয়ের পেটে গুলি লেগেছে, তবে তা কোনো অঙ্গ-প্রত্যঙ্গে না লাগায় তিনি আশঙ্কামুক্ত। তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে, এরপর অস্ত্রোপচার করে গুলিটি বের করা হবে।’

কনস্টেবলের পায়ে গুলি লেগেছে, তাকে আজই রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হবে।

তিনি আরও জানান, অভিযানে তিনজন সন্দেহভাজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে জব্দ করা হয়েছে একটি প্রাইভেটকার এবং ৯ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।

মাদক কারবারিদের চ্যালেঞ্জ করার পরও পুলিশের ওপর গুলি চালানোর বিষয়টি কীভাবে দেখছেন—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটাই তো সাহসিকতা। গুলি করার পরেও তারা তিনজনকে আটক করেছে; মাদক ও গাড়ি জব্দ করেছে। জীবন বাজি রেখে মাদক নিয়ন্ত্রণে কাজ করেছে।

অস্ত্র ব্যবহারে পুলিশের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এই ঘটনায় ভারী অস্ত্র ব্যবহৃত হয়নি, শুধু পিস্তল ব্যবহার করা হয়েছে। পুলিশের হাতে প্রয়োজনীয় অস্ত্র আছে এবং তাদের যে ধরনের অস্ত্র দরকার, সেটি ব্যবহার করেই অভিযান চালাবে।

অপরাধীরা সুযোগ নিচ্ছে কিনা জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ‘সন্ত্রাসীরা বেশি সুযোগ নিতে পারছে না। কারণ পুলিশ সাহসিকতার সঙ্গে গুলির পরেও তাদের আটক করেছে।

এ সময় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী, মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এবং রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সূত্র: ইউএনবি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট