1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন তদন্ত কমিশন গঠন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রংপুরে মাঠ প্রশাসনকে তিন নির্দেশনা দিলেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও আসামি ধরতে গিয়ে হার্ট অ্যাটাক, পুলিশ সদস্যের মৃত্যু রমজানে ভেজাল রোধে কঠোর অবস্থানের ঘোষণা কুড়িগ্রাম জেলা প্রশাসকের ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির মধ্যে বিদায়ী ভাষণ দিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস রংপুরে অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি সচেতনভাবে দেশবাসীকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

রাজধানীর শাহবাগে ছুরিকাঘাতে যুবক খুন

  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৩৮২ বার পড়া হয়েছে

রাজধানীর শাহবাগে শিশুপার্কের সামনে ছুরিকাঘাতে মোবারক (১৮) নামে এক যুবক খুন হয়েছে। রবিবার (১৫ জুন) বিকালে শিশুপার্কের সামনে ফুটওভার ব্রিজের নিচে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচাত ভাই রবিউল জানায়, তাদের বাড়ি হবিগঞ্জে। মোবারকের বাবার নাম আব্দুল মোনাফ। মোবারক শাহবাগ এলাকাতে ভাসমান অবস্থায় থাকত। এক সপ্তাহ আগে লামিয়া নামে এক মেয়েকে বিয়ে করেছে সে। রবিউল আরও জানায়, নবী নামে এক ব্যক্তি ওই এলাকায় মাদক বিক্রি করে। এক সপ্তাহ আগে তার কাছ থেকে মোবারক ৪ হাজার টাকার মাদক বাকিতে নিয়ে আসে বিক্রির জন্য। তবে সেই টাকা দিচ্ছিল না নবীকে। নবী রোববার বিকেলে রাতুল, রাজুসহ ৪-৫ জনকে পাঠায় মোবারকের কাছে, পাওনা টাকা তুলে আনার জন্য। শাহবাগ পুরাতন শিশুপার্ক সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে মোবারকের দেখা পেলে তার কাছে টাকা চায় তারা। মোবারক টাকা দিতে অস্বীকৃতি জানালে তর্কাতর্কির এক পর্যায়ে রাজু ও রাতুল মোবারকের শরীরের কয়েক জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বজনরা মোবারককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে। তার মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানাকে অবগত করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট