1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন তদন্ত কমিশন গঠন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রংপুরে মাঠ প্রশাসনকে তিন নির্দেশনা দিলেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও আসামি ধরতে গিয়ে হার্ট অ্যাটাক, পুলিশ সদস্যের মৃত্যু রমজানে ভেজাল রোধে কঠোর অবস্থানের ঘোষণা কুড়িগ্রাম জেলা প্রশাসকের ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির মধ্যে বিদায়ী ভাষণ দিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস রংপুরে অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি সচেতনভাবে দেশবাসীকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

পদ্মা সেতুতে ভয়াবহ দুর্ঘটনায় বাস চালকসহ নিহত ৩

  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৪৪৯ বার পড়া হয়েছে
Oplus_131072

মোঃ বিপ্লব মিয়া,স্টাফ রিপোর্টার

পদ্মা সেতুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) রাত ১০টা ৪০ মিনিটের দিকে সেতুর ২ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুর ওপর একটি যাত্রীবাহী বাস, একটি প্রাইভেটকার এবং একটি ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। ইমাদ পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশে যাত্রা করছিল। সংঘর্ষের সময় ট্রাকের পেছনের অংশে সজোরে ধাক্কা দেয় বাসটি, ফলে বাসের সামনের অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসচালকসহ আরও দুইজন যাত্রী প্রাণ হারান। তবে এখনো নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর পদ্মা সেতুর ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ,সেনাবাহিনী ,ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের অসাবধানতা অথবা তীব্র গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।পদ্মা সেতু কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসন সবাইকে সড়কে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট