বিজ্ঞপ্তি: রংপুর সিটিজেন সোসাইটি (RCS) এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা'র শুভেচ্ছা জানিয়েছেন নের্তৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আমাদের মুসলমানদের জন্য অন্যতম ধর্মীয় উৎসব। ঈদের খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল আজহা। দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের, খুশির দিন। শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল আজহা'র অভিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি। সবাইকে আবারো ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।